তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হলেন প্রযুক্তি পরামর্শক সৈকত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হলেন প্রযুক্তি পরামর্শক সৈকত
২ মার্চ, ২০২৬ ০০:০০  

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছেন প্রযুক্তি পরামর্শক পদে মহিউদ্দিন আহমেদ। অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (সৈকত)  চাঁদপুরের অধিবাসী। 

রাষ্ট্রপতির আদেশক্রমে ১ মার্চ, রবিবার সিনিয়র সহকারী সচিব মু: তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈকতকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মহিউদ্দিন আহমেদ’কে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এ পদে মহিউদ্দিন আহমেদ ৯ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক মহিউদ্দিন আহমেদ (সৈকত)-এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস পাটোয়ারী বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। এছাড়াও বাংলায় কৃষি বিষয়ক ই-কমার্স সাইট অ্যাগ্রোবাংলা ডট কমের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিআইইউএএ)-এর যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।

ডিবিটেক/এসএ/ইকে