সাইমুম রেজাকে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম থেকে সাময়িক অব্যাহতি

সাইমুম রেজাকে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম থেকে সাময়িক অব্যাহতি
১১ মার্চ, ২০২৬ ১২:০৪  

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম থেকে টেলিকম আইন বিশষজ্ঞ সাইমুম রেজা তালুকদারকে সাময়িক অব্যাহতব দেয়া হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করার পর তার বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠায় ফোরামের সাধারণ সম্পাদকের সম্মতিতে এই সিদ্ধান্ত।

 ফোরামের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো জুয়েলের ১০ মার্চ  স্বাক্ষরিত চিঠি থেকে তথ্য জানা গেছে।

এ দিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন সাইমুম রেজা।

নিজের ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে একজন আসামীকে খালাস করানোর বিনিময়ে আমি ১ কোটি টাকা দাবি করেছি এবং ১০ লাখ টাকা অগ্রিম চেয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। এমন কিছু ঘটেনি, আমি কারও থেকে এমন কিছু চাইনি।

অপরদিকে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন  চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল'রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

ডিবিটেক/এসআইএস/এমইউএম