ভিভো ওয়াই৩১ডিঃ এক চার্জে গেইম খেলা যাবে ১১.৮ ঘণ্টা

ভিভো ওয়াই৩১ডিঃ এক চার্জে গেইম খেলা যাবে ১১.৮ ঘণ্টা
২ মার্চ, ২০২৬ ১৫:১৪  

উৎসবের লাল রঙে নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে  ভিভো। ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।

২ মার্চ, সোমবার ভিভো বাংলাদেশ জানিয়েছে, এই ব্লুভোল্ট প্রযুক্তিটির নকশা করা হয়েছে হেভি ইউজেও স্থিতিশীল, নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে। একবার চার্জেই এই ফোনে টানা ১১.৮ ঘণ্টা গেমিং, ১৪.৫ ঘণ্টা নেভিগেশন বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব। 

সাথে আছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ যা, নিশ্চিত করে মাত্র ৪৩ মিনিটে ৫০% এবং ৮৬ মিনিটে ফুল চার্জ। এছাড়া ২৫-ডাইমেনশন সিকিউরিটি ও প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।  

১ মার্চ, রবিবার থেকে ফেস্টিভ রেড-এর পাশাপাশি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে ফোনটির আগাম বায়না নেয়া শুরু করেছে ভিভো বাংলাদেশ। জানিয়েছে,  আগামী ৪ মার্চ পর্যন্ত ফোনটির প্রি-অর্ডার চলবে।  প্রি-অর্ডার করলেই ঈদ উপলক্ষে ভিভো ও তাগা/তাগা ম্যান-এর বিশেষ পার্টনারশিপে উপহার হিসেবে থাকছে লিমিটেড এডিশন তাগা ম্যান টি-শার্ট (শর্তসাপেক্ষ)।

নতুন ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটির স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর ব্যাটারি সাশ্রয় ও তাপ নিয়ন্ত্রণে দক্ষ। এটি প্রায় ৫০ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি এবং স্মুথ পারফরম্যান্স দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।  ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিশেষ ফিচার হিসেবে আছে বাটন কন্ট্রোলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ সুবিধা।

ভিভো ওয়াই৩১ডি -এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১ হাজার ৯৯৯ টাকা।
ডিবিটেক/আরওয়াই/এমইউএম