ভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, সম্পাদক এম. জে সৌরভ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক প্যানেল অনুমোদন
২০১৩ সাল থেকে অনলাইনে বিএনপির প্রচার প্রচারণায় নিয়োজিত ১১ ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক প্যানেল অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২৯ ত্রি-বার্ষিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে আংশিক প্যানেল-১ অনুমোদন ও নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।
২৮ ফেব্রয়ারি, শনিবার, এনসিপি সেন্ট্রাল ডেস্ক/সিইসি-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২০ এর ক্ষমতাবলে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত অনুচ্ছেদ-১৪ অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্তক্রমে ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পর্যায়ক্রমিক আংশিক প্যানেল-১ চূড়ান্তভাবে নির্বাচিত ও মনোনীত করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার কেন্দ্রীয় সমন্বয় বোর্ড থেকে এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে মো. শাহীন চৌধুরী পাশাকে সভাপতি এবং এম. জে সৌরভকে সাধারণ সম্পাদক মনোনয়ন দেয়া হয়েছে।
নবগঠিত আংশিক প্যানেল-১ এ যারা অন্যান্য দায়িত্ব পেয়েছেন তারা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. অলিউর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. জুয়েল, মিতায়েন চাকমা, ডা. মো. জাকারিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ কবির, প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূইয়া (সায়েম), সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, দপ্তর সম্পাদক খন্দকার মো. মহিউদ্দিন মাহি, প্রচার সম্পাদক মো. নাজমুল হাসান জনি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত আংশিক প্যানেল-১ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। অবশ্য দলটির কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/এমআই







