ভিন্ন ব্যক্তির ভিডিও ধর্মমন্ত্রীর নামে ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত: রিউমার স্ক্যানার

ভিন্ন ব্যক্তির ভিডিও ধর্মমন্ত্রীর নামে ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত: রিউমার স্ক্যানার
Rumor Scaner logo
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৪  

 ভিন্ন ব্যক্তির একটি ভিডিও ধর্মমন্ত্রীর নামে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করা ফ্যাক্টচেক টিম ‘রিউমার স্ক্যানার’।

প্রতিষ্ঠানটির অনুসন্ধান টিম জানায়, ধর্মমন্ত্রীর নাচের ভিডিও-এমন দাবিতে ভাইরাল হওয়া কনটেন্টটি ভুয়া। ধর্মমন্ত্রীর নাচের দৃশ্য বলে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, সেটি অন্য একজন ব্যক্তির।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে দেশের এই ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা ধরা পড়ছে।

ডিবিটেক/এসএইচ/ইকে