বিজ্ঞানে বাংলা একাডেমি ফারসীম মান্নান মোহাম্মদী
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখায় মঈদুল হাসান।
প্রসঙ্গত, ডঃ ফারসীম মান্নান মোহাম্মদীর জন্ম ১৯৭৩ সালে ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের একজন অধ্যাপক এবং বুয়েটের জ্বালানী ও টেকসই গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। বিজ্ঞান নিয়ে বাংলায় লেখালেখি করছেন দীর্ঘদিন যাবত। এর আগে হালিমা-শরফুদ্দিন বিজ্ঞান লেখক পুরস্কার পেয়েছেন। প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক। বিজ্ঞান জনপ্রিয়করণের কাজ করে থাকেন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাস্ট্রনমিকাল সোসাইটির সাধারণ সম্পাদক।
ডিবিটেক/ডিএইচই/ইকে







