বনশ্রী আইডিয়ালে ভোট দেবেন ফয়েজ আহমদ তৈয়্যব
দীর্ঘ প্রতীক্ষা আর সংস্কার চেষ্টার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।
এ দিন সকালে রাজধানীর রামপুরার বনশ্রী আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজে ভোট দেবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব।
২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এটিই প্রথম সাধারণ নির্বাচন, যেখানে ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন সরকার বেছে নেবেন দেশের ১২ কোটিরও বেশি ভোটার। তবে এবারের ভোট শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা দিতে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জাতীয় গণভোট।
এই গণভোটে প্রাধান্য পাচ্ছে সরকারের ইচ্ছে স্বাধীন মতো ইন্টারনেট বন্ধ না করার মতো অধিকার নিশ্চিত করার রায়। ইতিমধ্যেই যদিও আইন সংশোধন করে নতুন টেলিযোগাযোগ নীতিমালা ও আইন পাশ করেছে ফয়েজ তৈয়বের নেতৃত্বাধীন পরামর্শক টিম।
ডিবিটেক/এনএ/ইকে



