প্রতিষ্ঠার যুগপূর্তী উদযাপন করল প্রিয়শপ
প্রতিষ্ঠার যুগপূর্তী করছে বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ ফেব্রুয়ারি,শনিবার, প্রতিষ্ঠানটি দেশের রিটেইল খাতে নিজেদের দীর্ঘ পথচলা, প্রবৃদ্ধি ও প্রভাবের কথা তুলে ধরে। প্রিয়শপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র লিডার ও কর্মীরা এই আয়োজনে অংশ নেন। সেখানে ২০২৫ সালের অর্জন তুলে ধরা হয় এবং ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয়।
এ নিয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “দেশের কোটি কোটি রিটেইলার প্রতিদিন মানুষের পাশে থাকলেও তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল, যেমন সহজ সাপ্লাই চেইন, দ্রুত ডেলিভারি এবং ক্রেডিট সুবিধা। এই সমস্যাগুলো সমাধান করতেই আমরা প্রিয়শপ তৈরি করেছি যাতে ব্র্যান্ড, প্রযুক্তি ও ফাইন্যান্সকে একসাথে এনে রিটেইলারদের জন্য একটি সহজ ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা যায়।”
২০১৩ সালে যাত্রা শুরু করা প্রিয়শপ প্রথমে কনজিউমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও পরে একটি পূর্ণাঙ্গ বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। বর্তমানে প্রিয়শপ দেশের ১৬টি জেলায় ৪০টি হাব ও ১৪২৮টির বেশি ডিস্ট্রিবিউশন রুটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্ল্যাটফর্মটি প্রায় ২ লাখ রিটেইলারদেরকে সেবা দিচ্ছে এবং ২৮০টির বেশি ব্র্যান্ডের সাথে কাজ করছে। ১,৬০০ কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন হাজারো দোকানে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে।
ইতিমধ্যেই প্রিয়শপ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে স্বীকৃতি অর্জন করেছে। স্টার্টআপ হুইল ২০২৪, দ্য এশিয়া অ্যাক্সিলারেটর, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ, এচেলন এশিয়া সামিট ২০২৩ এবং টেক ইন এশিয়া এর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে প্রিয়শপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আইসিটি অ্যাওয়ার্ড নেপাল ২০২৫-এ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
এই অর্জন নিয়ে প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল বলেন, “আমাদের যাত্রা সর্বদা চলমান। প্রতিটি কর্মী, পার্টনার ও রিটেইলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমরা আরও বেশি রিটেইলারদের কে ক্ষমতায়িত করতে চাই।”
ডিবিটেক/এসিডি/এমইউএম



