দারাজ থেকে প্রাণে খন্দকার তাসফিন আলম

দারাজ থেকে প্রাণে খন্দকার তাসফিন আলম
৮ জানুয়ারি, ২০২৫ ১০:০৭  

দারজ গ্লোবালের মুখ্য পরিচালন কর্মকর্তা থেকে এবার এবার নির্বাহী পরিচালক হিসেব প্রাণ আরএফএল গ্রুপে যোগদান করলেন সি-স্যুট বর্ষসেরা খন্দকার তাসফিন আলম। এবার তিনি দেশীয় ব্র্যান্ড প্রাণ-আরএফএল গ্রুপের বৃহত্তম ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রযুক্তির মাধ্যমে পুরো অপটিমাইজেশন এবং উন্নয়নে মনোনিবেশ করবেন। শুরুতে না হলেও কিছুদিন বাদে প্রাণ আরএফএল’র ই-কমার্স মাধ্যমেও ফোকাস করার ইচ্ছের কথা জানিয়ছেন তাসফিন আলম।

নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে তিনি ডিজিবাংলাটেক-কে জানান, বাংলাদেশে এখনো এফএমসিজি ডিস্ট্রিবিউশন কোম্পানি অধিকাংশ কাজ ম্যানুয়াল পদ্ধতিতে হয়। এখানে অটোমেশনের মাধ্যমে প্রোডাক্টিভি বৃদ্ধি করা সম্ভব। তাই আমি প্রাণ ও প্রাণ আরএফএল দুটা কোম্পানি নিয়েই কম্বাইন্ডলি কাজ করবো।

গত ১ জানুয়ারি আরএফএল গ্রুপে নতুন দায়িত্ব গ্রহণ করেন তাসফিন। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে ভবিষত্যে প্রাণ আরএফল গ্রুপকে স্মার্টার করতে এই তাসফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৮ সালে দারাজ বাংলাদেশে যোগদান করেন খন্দকার তাসফিন আলম। সেই সময়ে দারাজ বাংলাদেশের প্রথম বাংলাদেশী সিওও ছিলেন তিনি। দারাজ বাংলাদেশে যোগদানের আগে খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের কাজ করেছেন এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পে কাজ করেছেন। তিনি লন্ডন বিজনেস স্কুল এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় পড়াশুনা করেন। এছাড়াও ওআইসি প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষ করেন।