২৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো
 

ডিডিআই এক্সপোতে দেখা যাবে তিন ভাঁজের ফোন; ডিপ ফেইক সনাক্তের ডিভাইস

ডিডিআই এক্সপোতে দেখা যাবে তিন ভাঁজের ফোন; ডিপ ফেইক সনাক্তের ডিভাইস
২৭ জানুয়ারি, ২০২৬ ১২:১২  
২৭ জানুয়ারি, ২০২৬ ১৪:০৩  

অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল উন্নয়নের লক্ষ্যে ২৮ জানুয়ারি থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআই) ২০২৬’। মেলায় কম্পিউটারের পাশাপাশি ৪০ শতাংশ ব্র্যান্ড ফোনে ছাড় পাবেন  গ্রাহক। দেখা দিতে পারে স্যামসাং এর তিন ভাঁজের স্মার্টফোন। অনার আনছে ডিপ ফেইক ভিপ ফেইক ভিডিও সনাক্তের ডিভাইস আনছে অনার। শাওমি ১০ শতাংশ পর্যন্ত ছাড় ও ১০  হাজার টাকা সমমূল্যের উপহার। ভাগ্যবানদের জন্য লেনেভো দেবে ই-বাইক।

২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

জানানো হয়, এক্সপোতে দেশজুড়ে শিক্ষার্থীদের ৫৬টি উদ্ভাবনগুলো প্রদর্শিত হবে। থাকছে ৯টি সেমিনার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।  প্রদর্শনীতে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি। এছাড়া স্টারলিংক পার্টনার হিসেবে থাকছে  স্টারলিংক ফিলিসিটি আইডিসি।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। দেশের ডিজিটাল খাতের উন্নয়নে 'ডাউন ও আপ স্ট্রিম' চাহিদার বিষয়ে আলোকপাত করে অন্তর্ভুক্তমূলক উন্নয়নে গুরুত্বারোপ করা হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান । প্রদর্শনীর সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান বলেন, এই এক্সপো কেবল প্রযুক্তি প্রদর্শনের স্থান নয়; এটি বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতা, নীতিগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ প্রযুক্তি দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন। একটি সংযুক্ত, বিনিয়োগবান্ধব ও টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শনী রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে (www.ddiexpo.com.bd) অথবা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং বিটুবি জোন। ডিজিটাল ডিভাইস জোন এবং মোবাইল জোনে পছন্দমত পণ্য ক্রয়ের সুযোগ।

প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে ৫টি সেমিনার এবং ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। 

 সেমিনারের সময়, স্থান ও শিরোনামসমূহ
২৮ জানুয়ারি বিকাল ২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনারের বিষয় হলো- ‘ফ্রম ভিশন টু রিয়্যালিটি: দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রাজেক্টরি অব বাংলাদেশ’। 

২৯ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে থেকে ১১টা পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো-‘বাংলাদেশ হাই-টেক পার্কস: অ্যা গেটওয়ে টু গ্লোবাল ইনভেস্টমেন্ট’। 

একই দিনে বিকাল ২:৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার বিষয় হলো- ‘বিল্ডিং অ্যা সাসটেইনেবল আইসিটি স্টার্টআপ ইকোসিস্টেম: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’। 

অন্যদিকে উইন্ডি টাউন হলে বিকাল ৪:০০টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: মিথ ভার্সেস রিয়্যালিটি সেমিনার’ শীর্ষক সেমিনার হবে।

৩০ জানুয়ারি সকাল ১০:০০টা থেকে ১১:০০ পর্যন্ত  উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত সেমিনার  বিষয় হলো- ‘অ্যাকসেস টু ফাইন্যান্স টুওয়ার্ডস অপরচুনিটি: ফাইন্যান্সিং অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস ফর স্টুডেন্টস টু বিল্ড অ্যান ইন্টেলিজেন্ট সোসাইটি’। 

প্যানেল আলোচনার সময় স্থান ও শিরোনামসমূহ 
 ২৮ জানুয়ারি বিকাল ৪:০০টা থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে প্যানেল আলোচনার বিষয় হলো- ‘ব্রিজিং গ্যাপস ইন দ্য ইনোভেশন ইকোসিস্টেম: হোয়াট বাংলাদেশ নিডস টু ডু’। 

৩০ জানুয়ারি সকাল ১১:৩০টা থেকে দুপুর ০১:০০ মিনিট পর্যন্ত উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত প্যানেল আলোচনার বিষয় হলো- ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড- ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট ভিশন’। 

অন্যদিকে উইন্ডি টাউন হলে বিকাল ৩:০০টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত ‘এনেবলর্স অব দ্য ডিজিটাল নেশন: টেলকো অ্যাজ দ্য ফাউন্ডেশন অব ইনক্লুসিভ ডিজিটাল ট্রান্সফরমেশন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/আইআর/ইকে