ইন্টারনেট শাটডাউনে স্টারলিংক কোনো সমাধান নয়ঃ বাক্কো সভাপতি
ইন্টারনেট শাট ডাউনে দেশের ব্র্যান্ডিং পিছিয়ে গেছে। তবে এজন্য দেশে চালু হওয়া বিদেশী কৃত্রিম উপগ্রহ সেবা স্টারলিংক কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করেন এই খাতের ব্যবসায় নেতারা। এ বিষয়ে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম বলেছেন,গত সরকারের আমলে ইন্টারনেট যেভাবে শাটডাউনের কারণে দেশ ব্র্যান্ডিং হারিয়েছে। সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডিং রিকভার করতে স্টারলিংক একটি সলিউশন ছিলো। কিন্তু সম্প্রতি কোনো একটি একটি দেশে কিন্তু স্টারলিংকও বন্ধ হয়ে গেছে। সো, এটি কোনো সলিউশন না। প্রতিযোগিতার মার্কেট তৈরির জন্য গুড।
টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্লাটফর্ম (টিপাপ) আয়োজিত ভয়েস ফর রিফর্মঃ আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা অনুষ্ঠানে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
এসময় এআই পলিসি’র তাৎক্ষণিক প্রয়োগ দাবি করেন এই ব্যবসায়ী নেতা। আলোচনায় টেলিকম নীতিমালার সংস্কারকে স্বাগত জানান তানভীর ইব্রাহিম। সাধুবাদ জানান সফটওয়্যার কোড রিপেজটরি ওনারশিপ উদ্যোগের। প্রত্যাশা করেন সুলভ মূল্যে অবকাঠামো সাপোর্ট।
১৪ জানুয়ারি বুধবার সকালে রাজধানীর বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন টিপাপ সমন্বয়ক ফাহিম মাশরুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, আইসিটি ও টেলিকম শ্বেপত্র দলের প্রধান প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, রবি’র সাবেক এমডি মাহতাব উদ্দিন আহমদ, বন্ডস্টেইন প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
ডিবিটেক/এমইউএম/ইকে







