এনডিসি-তে যুক্ত হলো নিউটানিক্স, পাস প্লাটফর্ম ও জিপিইউ ক্লাউড

এনডিসি-তে  যুক্ত হলো নিউটানিক্স, পাস প্লাটফর্ম ও জিপিইউ ক্লাউড
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:৪৫  
১৪ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৮  

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্থাপিত জাতীয় ডেটা সেন্টারে (এনডিসি) যুক্ত হলো নিউটানিক্স, পাস প্লাটফর্ম ও জিপিইউ ক্লাউড। এই তিনটি প্লাটফর্ম ডিজিটাল সেবা হিসেবে বিশ্বজুড়েই এই খাতে প্রতি বছর গড়ে ৩০ শতাংশ বাড়ছে। উন্নয়নশীল বিশ্বে প্রবৃদ্ধি হচ্ছে ৭০ শতাংশের মতো। এই বাজারে নিজেদের অবস্থান উন্নত করতে বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন জাতীয় ডেটা সেন্টারের এই উন্নয়নের কাজ করছে ডিজিটাল সরকারের অর্থনীতি শক্তিকালীকরণ (ইডিজিই) প্রকল্পের অধীনে  বিশ্বব্যাংকের ১২০ কোটি টাকা আর্থিক সহায়তায় এনডিসিতে এই তিনটি সেবা যুক্ত করা হলো।  

 ১৪ জানুয়ারি, বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে নতুন এই সেবা তিনটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রাপ্ত বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়্যব। 

 ইডিজিই প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব ডাঃ মোঃ তৈয়্যবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিসিসি নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ এবং বিশ্বব্যাংকে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর ন্যাশনাল ডেটা সেন্টারের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এখন এনডিসি’র সিপিইউ, মেমরি ও স্টোরেজ উন্নয়নের পাশাপাশি আমরা অতীতের ঘাটতির জায়গায় ভেন্ডরদের ডেকে এনে ভলান্টিয়ারি কমপোনেন্টগুলো মর্ডানাইজ করিয়েছি। নিরাপত্তা, লোড ব্যালেন্স, ডিডস আক্রমণ ঠেকানোর সক্ষমতা ২০২৩ সালের আগের চেয়ে অনেক ডিফরেন্ট। সার্ভার ডাউন কমেছে, নিরাপত্তার অটুট করে মনিটরিং বেড়েছে। পর্যাপ্ত ব্যান্ডউইথ সরবরাহ করা হয়েছে। 

অনুষ্ঠানে এনডিসিএ ইতিমধ্যে ডেটা সেন্টারে দক্ষতা অর্জন করেছে মন্তব্য করে সরকারের অন্যমন্ত্রণালয়গুলোকে আলাদা আলাদা ডেটা সেন্টার তৈরি না করে নাগরিকদের সর্বত্তম সেবা দেয়ার প্রতিযোগী হতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি।     

তিনি বলেন, এর মাধ্যমে সাইলো গুলো কমে আসবে। ডিজিটাল অবকাঠামো তৈরিতে বাংলাদেশের পাবলিক মানি খরচ কমে আসবে। 

পার্সনাল ডেটা সুরক্ষা ডিজিটাল আইন, আন্তঃসমন্বয়, আইডেন্টিফিকেশন করে নাগরিক সেবার মান উন্নয়নে নেয়া উদ্যোগ তুলে ধরে  ফয়েজ আহমেত তৈয়্যব বলেন, ক্লাউড ফাস্ট নীতিতে পার্সনাল ডেটা সিকিউরিটি আইনে আমরা ক্রসবর্ডার পাবলিক-প্রাইভেট ডেটাও ক্লাউডে সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। লোকাল ব্যাকআপের কথা বলা হয়েছে বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে।   

বক্তব্যে ব্লকচেইন ভিত্তিক সমাধানে প্রতিটি ডেটাবেজ সিংক্রনাইজেশন ও অথেন্টিকেশনে সরকারের সব প্রতিষ্ঠানকে একটি ইকো সিস্টেমে আনার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তিনি জানান, ডিজিটাল পাবলিক ইনফাস্ট্রাকচার তৈরি এবং একসেস টু ডেটার সমন্বয়ে ডিজিটাল কানেক্টিভিটি হাইওয়ে তৈরি করা হচ্ছে। তার আগে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় করে হাইব্রিড মডেলে সেবা দিতে নিউটানিক্স, প্লাটফর্ম ইন সার্ভিস (পাস) ও জিপিইউ ক্লাউড তৈরি করা হলো। বেসরকারি কোম্পানিও এখানে তাদের সিম্যুলেশনের জন্য এই জিপিইউ ব্যবহার করতে পারবেন। এতে যেসব গেমিং কোম্পানি বাধ্য হয়ে হুন্ডি করে বিদেশে জিপিইউ ব্যবহার করে টেস্ট কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হন তা বন্ধ হবে।     

ডিবিটেক/এমজিইউ/আইএইচ