অ্যামেচার গলফে বিজয়ীর জন্য ভিভো’র বিশেষ উপহার
আট দেশের অংশগ্রহণে চার দিনব্যাপী অনুষ্ঠিত ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ নারী ও পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ‘সি’ দল (মো. আবদুল কাদের ও শরীফ হোসেন) এবং রানারআপ হয় বাংলাদেশ ‘এ’ দল (আবু বকর সিদ্দিক ও শফিকুল ইসলাম)। এছাড়াও নারী দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ‘এ’ দল (সোনিয়া আক্তার ও রিংকি আক্তার), আর রানারআপ হয় বাংলাদেশ নারী ‘বি’ দল (নাসিমা আক্তার ও জাইমা বিনতে হোসেন) । একই সঙ্গে একক ইভেন্টে শিরোপা জিতেছেন বাংলাদেশের শরীফ হোসেন ও সোনিয়া আক্তার।
টুর্নামেন্টে ফাইনাল শেষে ১৯ ডিসেম্বর পুরস্কারবিতরণীতে বিজয়ীর হাতে উপহার হিসেবে ভিভো তুলে দেয়া হয় ভিভো’র নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস এক্স৩০০ প্রো এবং জাইসের সঙ্গে নির্মিত ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। এছাড়াও, হোল ইন ওয়ান হিসেবে নির্বাচিত গলফারের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান; সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সাইদ সিদ্দিকী। ভিভো বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (করপোরেট) আহসান রাজীব; টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০ ডিসেম্বর, শনিবার, গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিভো বাংলাদেশের পাওয়ার পার্টনারশিপে এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক গলফকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে পুরো আয়োজনে ব্যবহার করা হয় ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৩০০ প্রো। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ও মাঠের দূরবর্তী অ্যাকশন শট ও বিশেষ হাইলাইট ধারণ করা এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো লেন্স ও জাইস-এর সঙ্গে তৈরি ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে।
ডিবিটেক/ওয়াইপিআই/আইএইচ



