ডেটা গভর্ন্যান্সে আস্থা ও স্থায়িত্ব: ১৭ ডিসেম্বর বিসিএফসি-তে আন্তর্জাতিক সম্মেলন

ডেটা গভর্ন্যান্সে আস্থা ও স্থায়িত্ব: ১৭ ডিসেম্বর বিসিএফসি-তে আন্তর্জাতিক সম্মেলন
১৬ ডিসেম্বর, ২০২৫ ২০:০৬  

বর্তমান ডেটা বা উপাত্তের যুগে ডেটা সুরক্ষা, নৈতিক ব্যবহার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে আস্থা তৈরি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ১৭ ডিসেম্বর, বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। 'বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স' (উপাত্ত পরিচালনায় আস্থা ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা) শীর্ষক এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আইসিটি এজ (ইডিজিই) প্রকল্প এবং দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমবিএ)

সম্মেলনটি বসছে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসি)। ডেটা গভর্ন্যান্সের নীতি, বাস্তবায়ন এবং পেশাদার অ্যাকাউন্টিং অনুশীলনে এর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একত্রিত করবে এই সম্মেলন। সম্মেলনে ডেটা সুরক্ষার নীতিমালাকে বাস্তবে রূপদান, বৈশ্বিক মানদণ্ডের সাথে তুলনা এবং পেশাদার হিসাবরক্ষণে ডেটা স্টুয়ার্ডশিপের ভূমিকা নিয়ে তিনটি মূল কারিগরি (টেকনিক্যাল) সেশনে আলোচনা হবে।

উদ্বোধনী সেশনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভুটান বিশ্ব ব্যাংক (World Bank)-এর ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসম (Jean Pesme)ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (IFAC)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকো (Jean Bouquot)

স্বাগত বক্তব্য রাখবেন এআইইউবি-এর ফ্যাকাল্টি এবং ইনফিনিকোয়েন্ট কনসালটিং লিমিটেডের স্পন্সর ডিরেক্টর রুমি তারেক মওদুদউদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হবে তিনটি গুরুত্বপূর্ণ কারিগরি সেশন। ডেটা নীতিমালার বাস্তবিক প্রয়োগ সেশনে প্রতিপাদ্য: ডেটা সুরক্ষা ও গভর্ন্যান্স নীতিকে বাস্তবে রূপদান: প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় (সেশন চেয়ার হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হাদিদ চৌধুরী আলোচক হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশনের যুগ্ম সচিব এস এম শাফায়াত হোসেন, বিশ্ব ব্যাংক-এর ডিজিটাল বিশেষজ্ঞ মিস সুপর্ণা রয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবু সাঈদঅনুষ্ঠান সঞ্চালনা করবেন আইসিএমএবি-এর পাস্ট প্রেসিডেন্ট জনাব আরিফ খান

গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিপরীতে ডেটা সুরক্ষা ও গভর্ন্যান্সের বেঞ্চমার্কিং প্রতিপাদ্যে দ্বিতীয়  সেশনে মূল বক্তা  ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স বিশেষজ্ঞ মিস শীলা তাসনিম হকআলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিটি ব্যাংক এন.এ.-এর সিটি কান্ট্রি অফিসার মো. মইনুল হক এবং মেটলাইফ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার আলাউদ্দিন আহমেদএই সেশন সঞ্চালনা করবেন বিডিজবস.কম লিমিটেডের কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার এ.কে.এম ফাহিম মাশরুর

ডেটা স্টুয়ার্ডশিপ ও কমপ্লায়েন্সে পেশাদার হিসাবরক্ষকদের ক্ষমতায়ন প্রতিপাদ্যে তৃতীয় সেশনের মূল বক্তা প্রাইসওয়াটারহাউসকুপার্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হুসেন, ইউনিভার বাংলাদেশ লিমিটেডের সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর মিস জিন্নিয়া তানজিনা হক এফসিএমএ এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজআইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এই সেশনটি সঞ্চালনা করবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত এবং আর্থিক খাতে ডেটা ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার পথে নতুন দিকনির্দেশনা দেবে।

বিডিটেক/আইএইচ/এমআইইউএম/