বিক্রি শুরু ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ফোনটি

বিক্রি শুরু ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ফোনটি
১১ ডিসেম্বর, ২০২৫ ০০:৪০  

প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়েছে অপো এ৬। ১০ ডিসেম্বর থেকে দেশের সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি শুরু হয় ২৬ হাজার ৯৯০ টাকার ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি মেমরি সমৃদ্ধ স্মার্টফোনটি। 

স্পেক অনুযায়ী, অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু রঙের ফোনটিতে আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটি চার্জ করতে রয়েছে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা।

অপো বাংলাদেশ বলছে, ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টির কবলে পড়া, ছিটে আসা পানি বা ভ্রমণ ও খেলার সময় অনাকাঙ্ক্ষিত পানি পড়ার হাত থেকে ফোনটি সুরক্ষিত থাকে। এর সুপারকুল ভিসি সিস্টেম, যা অনলাইন ক্লাস, নোট, ক্যামেরা, গেমস বা বিনোদনের সময় বারবার স্ক্রিন পরিবর্তন করলেও ডিভাইসের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে।

ডিবিটেক/এসআর/ইকে