দারাজ ১২.১২ – গ্র্যান্ড ইয়ার-এন্ড মেগা ডিলে সর্বোচ্চ ৮০% ছাড়
১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হচ্ছে দারাজ বাংলাদেশের বছরের শেষ মেগা সেল। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ফ্ল্যাশ ভাউচার ঘন্টা, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড়।
১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল। পুরো সপ্তাহজুড়েই থাকছে নানা থিম-ভিত্তিক দিনের আয়োজন, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার, এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে- যেখানে প্রতিদিনের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি-কেন্দ্রিক অফার।
ই-কমার্স প্লাটফর্মটি জানিয়েছে, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% ছাড় মিলবে। সঙ্গে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি। শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’, লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা- ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি + ফ্রি ডেলিভারি।
ডিবিটেক/জেবিএস/ইকে







