ঈদুল আজহা উপলক্ষে মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
চলমান ঈদুল আজহা মেগা ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকসহ আকর্ষণীয় মেগা পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিয়েছে এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ।
রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতাদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টেকনোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন ক্যাম্পেইনের প্রথম ভাগের বিজয়ীরা। এর মধ্যে টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর বাসিন্দা মো. জামাল উদ্দিন একটি ইলেকট্রিক বাইক এবং জয়পুরহাটের নাসিম একটি ল্যাপটপ জিতে নেন।
এছাড়া পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা টেকনো বাডস, ব্যাকপ্যাক ও বিভিন্ন এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার গ্রহণ করেন।
টেকনো বাংলাদেশ জানায়, গ্রাহকদের ঈদ উদ্যাপনকে আরও আকর্ষণীয় করতে গত ১ মে থেকে শুরু হওয়া এই বিশেষ মেগা ক্যাম্পেইনটি চলবে আগামী ঈদুল আজহা পর্যন্ত। এই সময়ের মধ্যে টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যে কোনো একটি স্মার্টফোন কিনে গ্রাহকরা ইলেকট্রিক বাইক, ল্যাপটপ ও টেকনোর এআইওটি পণ্য ছাড়াও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়া উপহারের তালিকায় রয়েছে টিডব্লিউএস ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ আরও অনেক বিশেষ সামগ্রী।
ঈদ মেগা ক্যাম্পেইনের শেষ দিন পর্যন্ত আরও অনেক গ্রাহকের জন্য এই আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকছে। তাই গ্রাহকদের নিকটস্থ আউটলেটে গিয়ে নির্ধারিত স্মার্টফোন কিনে এই ঈদুল আজহার পরবর্তী সৌভাগ্যবান বিজয়ী হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাওয়া যাবে।
ডিবিটেক/জেএনএ/এমআই



