অনলাইনে বৈঠকে বসছেন অবরুদ্ধ বিটিআরসি চেয়ারম্যান

অবরুদ্ধ বিটিআরসি কর্মকর্তা-কর্মচারীরা

অবরুদ্ধ বিটিআরসি কর্মকর্তা-কর্মচারীরা
৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:৪২  
৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৬  

পাঁচটায় অফিস সময় শেষ হলেও ভবন থেকে বের হতে পারছেন না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) দুই শতাধিক কর্মকর্তা কর্মচারীরা। ৭ ডিসেম্বর, রবিবার সকাল থেকে আগারাগাঁও প্রশাসনিক এলাকার প্রধান সড়কের পাাশে অবস্থিত বিটিআরসি ভবনের সামনের রাস্ত অবরোধ করে রাখায় অফিস শেষে বাড়ি যেতে পারছেন না তারা। আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর চালুর উদ্যোগ বন্ধ করতে শতাধিক ব্যক্তিকে নিয়ে ‘অবৈধ’ মোবাইল আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। 

রাস্তায় নিয়ন আলো জ্বালিয়ে দেয়ার পর তারাও কণ্ঠ ছেড়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন। আগারগাঁও মোড় থেকে শিশু মেলা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অফিস ফেরত ব্যক্তিরা দুর্ভোগে পড়েছেন। 

ভবনের নিরাপত্তায় এরই মধ্যে বিটিআরসি ভবন পাহাড়ায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশে সেনাবাহিনীর সদস্যরা। সূত্রমতে, কৌশলে অফিস ছুটির আগেই নারী কর্মীদের একটি অংশকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সকালেই বিটিআরসি চেয়ার‌ম্যান এমদাদ উল বারী  এমবিসিবি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্থাপিত দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে। 

এদিকে সন্ধ্য ৬টায়  কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অবরুদ্ধ বিটিআরসি চেয়ারম্যান অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করবেন বলে জানাগেছে। এই বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রণালয়ের সচিব যুক্ত থাকছেন বলে জানাগেছে। 

বিটিআরসি/এমএম/ইকে