মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের ডিএলওএস সফটওয়্যার চালু

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের ডিএলওএস সফটওয়্যার চালু
১৩ নভেম্বর, ২০২৫ ১৭:৩৩  

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেডে আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল লোন অরিজিনেশন সলিউশন (DLOS) সফটওয়্যার। এই অত্যাধুনিক প্রযুক্তি সেবা প্রদান করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। গুলশান নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় এন.বি. টাওয়ারে তে ১২ নভেম্বর, বুধবার এই প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ-জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, সিনিয়র ইভিপি ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, সিনিয়র ইভিপি- আন্তর্জাতিক ও এনআরবি বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন, ইভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মোঃ রাশেদ আকতার।

অন্যদিকে, ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবু হেনা মুহাম্মদ মুস্তফা জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মিডল্যান্ড ব্যাংক সবসময়ই গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন এই DLOS সফটওয়্যার ব্যাংকের ঋণ প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও স্বচ্ছ করে তুলবে।

১৩ নভেম্বর, বৃহস্পতিবার  ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, “মিডল্যান্ড ব্যাংকের মতো একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সল্যুশন ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।"

ডিবিটেক/এমআরএম/ইক