বাংলাদেশে আইফোন ১৭ সিরিজে যে সুবিধা দিচ্ছে ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’
দেশের বাজারে চারটি ভ্যারিয়েন্টে অফিসিয়ালি নতুন আইফোনের ১৭তম সংস্করণ উন্মোচন করেছে করেছে অ্যাপল পণ্যের ‘অনুমোদিত’ বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার। আইফোন ১৭, এয়ার, প্রো ও প্রো ম্যাক্স সিরিজে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি, এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা ও পুরাতন ফোন বদলের ক্ষেত্রে বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে বিক্রেতা কোম্পানিটি।
এছাড়াও নতুন আইফোন কিনলে ৩৭ হাজার টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ বা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ পাবেন ক্রেতারা। আরও ফ্রি থাকছে অ্যাপল ২০ ওয়াট অ্যাডাপ্টার, আইফোন অ্যাক্সেসরিজ বা কেইস।
গুলশানের বিটিআই ল্যান্ডমার্কের নিচ তলায় স্থাপিত দেশের প্রথম অ্যাপল অথরাইজড রি-সেলার স্টোর ‘গ্যাজেট স্টুডিও বাই জি অ্যান্ড জি’-তে উন্মোচন হওয়া নতুন আইফোন ১৭-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১ লাখ ৮০ হাজার টাকা, আইফোন ১৭-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ২০ হাজার টাকা ও আইফোন এয়ার-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ১০ হাজার টাকা।
আইফোন এয়ার-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৫০ হাজার টাকা, আইফোন ১৭ প্রো-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৩০ হাজার টাকা, আইফোন ১৭ প্রো-এর ৫১২ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৭০ হাজার টাকা ও আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ লাখ ৫০ হাজার টাকা।







