ইক্যাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন

ইক্যাবের নতুন প্রশাসক সাইফ উদ্দিন
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪৭  

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর নতুন প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আগে নিয়োগপ্রাপ্ত প্রশাসক উপসচিব মুহাম্মদ সাঈদ আলীর স্থলাভিক্ত হবেন। 

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক একজনের মেয়াদপূর্তীর পর তাকে অব্যাহতি দিয়ে নির্বাচন সম্পন্নে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাঈদ আলী। তার স্থলাভিক্ত নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের বষয় বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন। 

২৮ সেপ্টেম্বর, রবিবার বাণিজ্য সংগঠন শাখা ২ এর মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস নোটিশে এ তথ্য জানা গেছে। তবে ২৯ সেপ্টম্বর নতুন প্রশাসক ই-ক্যাব অফিসে যাননি বলে জানাগেছে।