গুগলের উন্নত কুইক শেয়ার ফিচার চালু
গুগল তাদের কুইক শেয়ার ফিচারের নতুন সংস্করণ চালু করেছে, যা এখন আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব ইন্টারফেস নিয়ে এসেছে। সাম্প্রতিক আপডেটে “সেন্ড” ও “রিসিভ” মোড আলাদা করে দেখানো হয়েছে, এবং স্ক্রিনের নিচে একটি বোতামের মাধ্যমে সহজেই মোড পরিবর্তন করা যাবে। খবর জিএসএম এরিনা।
নতুন কুইক শেয়ার চালু করলে ডিফল্টভাবে “রিসিভ” মোড দেখাবে, যেখানে ডিভাইসের নাম স্পষ্টভাবে প্রদর্শিত হবে এবং ফাইল গ্রহণের অনুরোধগুলো আরও সহজে দেখা যাবে।
অন্যদিকে “সেন্ড” ট্যাবে যুক্ত হয়েছে নতুন ফাইল পিকার, যা একাধিক ফাইল একসঙ্গে বেছে নেওয়ার সুযোগ দেবে, এমনকি ভিন্ন ফাইল টাইপও একসঙ্গে পাঠানো যাবে।
গুগল ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি উইন্ডোজ পিসি ও ক্রোমবুকে দ্রুত ফাইল শেয়ারের সুবিধা দিয়েছে এবং ভবিষ্যতে আইওএস ও ম্যাকওএস ডিভাইসে এ সুবিধা আনার কাজ চলছে।
ডিবিটেক/বিএমটি





