এপিআই সংযোগে আরও ১৩ ব্রোকারেজ হাউজ পেলো ফিক্স সার্টিফিকেশন
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই সংযোগের মাধ্যমে আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
নিজস্ব ওএমএস চালু করার লক্ষ্যে এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ পিএলসি, গ্রীনডেল্টা সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডকে এই সনদ দেয়া হয়েছে।
ডিএসই ট্রেনিং অ্যাকাডেমিতে ২৮ আগস্ট, বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেট তুলে দেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। এসময় ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহমাত পাশা, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক এএনএম হাসানুল করিম, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ ডিএসই ও ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩টি ব্রোকারেজ হাউজের পক্ষে ফিক্স সার্টিফিকেশন গ্রহণ করেন, এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড-এর সহকারী মহাব্যবস্থাপক এন্ড হেড অব আইটি মো. আবু বকর সিদ্দিক, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, ইবিএল সিকিউরিটিজ পিএলসি-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. শাহরিয়ার ফায়েজ, গ্রীনডেল্টা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব বিজনেজ ফকরুদ্দিন আলী আহমেদ রাজিব, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এফসিএ, সিআইপিএ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম নাছির উদ্দিন, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিষ্নু পাদা কুন্ডু, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহমাত পাশা।
প্রসঙ্গত, ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করে ২০২০ সাল থেকে। এরই পরিপ্রেক্ষিতে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন। আজকে ১৩টিসহ মোট ৩৯টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হলো। এর মধ্যে ২২টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।



