অপো রেনো১৩ এফ’র দাম কমলো

অপো রেনো১৩ এফ’র দাম কমলো
২৮ আগষ্ট, ২০২৫ ০০:০৩  
২৮ আগষ্ট, ২০২৫ ১১:৪৪  

দেশের বাজারে  রেনো১৩ এফ ডিভাইসের দাম চার হাজার টাকা কমিয়ে ৩০ হাজার ৯৯০ টাকা করা হয়েছে। অপো বাংলাদেশের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৩ এফ সকলের হৃদয় জয় করে নেয়ার পর আমরা এই উদ্ভাবনকে আরও বেশি সহজলভ্য করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। এর ফলে, আন্ডারওয়াটার ফটোগ্রাফি থেকে শুরু করে এআই ক্রিয়েটিভিটি, সকল ক্ষেত্রে বাংলাদেশের আরও মানুষের কাছে এই প্রিমিয়াম অভিজ্ঞতা পৌঁছে যাবে। এই সাশ্রয়, প্রযুক্তি সহজলভ্য করা এবং প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

অপো জনিয়েছে, ব্যবহারকারীদের জন্য সব জায়গায়, এমনকি পানির নিচেও নিখুঁতভাবে ছবি তোলা নিশ্চিত করার উপযোগী করে রেনো১৩ এফ ডিজাইন করা হয়েছে। এর আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স পানির ২ মিটার নিচেও ৩০ মিনিট পর্যন্ত নিখুঁত ও ঝকঝকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির নিশ্চয়তা দেয়। অপোর সর্বাধুনিক এআই কালার ক্যালিব্রেশন প্রযুক্তি প্রতিটি শটেই প্রাণবন্ত টোন, নিখুঁত ফোকাস ও কনট্রাস্ট নিশ্চিত করে; ফলে, এখন অতিরিক্ত কোনো ডিভাইস ছাড়াই পানিতে কাটানো সকল মুহূর্ত স্মৃতিতে ধরে রাখা সম্ভব হবে।