মেটাকে ছাড়িয়ে ৩৩০ বিলিয়ন ডলারের বেশি মূল্যায়নে বাইটড্যান্স
টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স নতুন কর্মী শেয়ার পুনঃক্রয় কর্মসূচিতে নিজেদের মূল্যায়ন ৩৩০ বিলিয়ন ডলারের বেশি নির্ধারণ করতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৫% রাজস্ব বৃদ্ধির মাধ্যমে প্রায় ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে, যা মূলত চীনা বাজার থেকে এসেছে। এর ফলে রাজস্বের দিক থেকে বাইটড্যান্স এখন বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি, যা এ সময়ের মধ্যে মেটার ৪২.৩ বিলিয়ন ডলার আয়কেও ছাড়িয়ে গেছে।
নতুন পুনঃক্রয় কর্মসূচিতে কর্মীদের শেয়ারমূল্য ধরা হয়েছে ২০০.৪১ ডলার, যা ছয় মাস আগের তুলনায় ৫.৫% বেশি। এ কর্মসূচি আগামী শরতে চালু হওয়ার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







