ফিরছে পেবল স্মার্টওয়াচ

ফিরছে পেবল স্মার্টওয়াচ
১৪ আগষ্ট, ২০২৫ ১০:৩৯  
১৪ আগষ্ট, ২০২৫ ১৬:৪২  

পেবল স্মার্টওয়াচের মূল নির্মাতা এরিক মিগিকভস্কি নতুন পেবল টাইম ২-এর নকশা ও স্পেসিফিকেশন উন্মোচন করেছেন। তার প্রতিষ্ঠান কোর ডিভাইসেস মার্চে ঘোষণা দেওয়ার পর পুনরায় ‘পেবল’ ট্রেডমার্ক অর্জন করেছে, ফলে নতুন মডেলের নামকরণ হয়েছে পেবল ২ ডুও এবং পেবল টাইম ২। খবর টেকক্রাঞ্চ।

স্টেইনলেস স্টিলের ফ্রন্ট ও ব্যাক, স্টিল বোতাম, মাল্টিকালার আরজিবি এলইডি ব্যাকলাইট, দ্বিতীয় মাইক্রোফোন, কম্পাস সেন্সর ও স্ক্রু-মাউন্টেড ব্যাক কাভার—এগুলো যুক্ত হয়েছে নতুন মডেলে। এতে থাকবে ১.৫ ইঞ্চি ৬৪ রঙের ই-পেপার ডিসপ্লে, টাচস্ক্রিন, হার্ট রেট মনিটর, স্টেপ ও স্লিপ ট্র্যাকিং, স্পিকার, ৩০ দিনের ব্যাটারি ব্যাকআপ এবং পানিরোধী সুবিধা।

২২৫ ডলারে প্রি-অর্ডারযোগ্য এই ঘড়ি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে নোটিফিকেশন প্রদর্শন, মিউজিক নিয়ন্ত্রণ ও ইন্টারনেট সংযোগের সুবিধা দেবে।

ডিবিটেক/বিএমটি