এক ক্লিকেই বর্ণিল সংস্কৃতির জীবন্ত রূপ
অপো রেনো ১৪ সিরিজ ৫জি উন্মোচন
বাংলাদেশের বর্ণিল সাংস্কৃকিত আবহকে ডিজিটালি ফ্রেমে ধারণ করার প্রত্যয়ে আর্টসেলের রক নাইটে উন্মোচিত হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন। ২৮ জুলাই, সোমবার রাতে রাজধানীর আলোকি-তে সঙ্গীত, সংস্কৃতি ও প্রযুক্তির অনন্য মেলবন্ধনে একত্রিত হন শিল্পী, কনটেন্ট নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া পার্টনার ও প্রযুক্তিপ্রেমীরা।
তাদের উপস্থিতিতে দুইটি মডেলে– ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি ফোন অবমুক্ত করেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং।
অনুষ্ঠানে প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে দেশী লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’ এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।
ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা।
অনুষ্ঠানে জানানো হলো, কম আলোতেও উজ্জল ছবি ধারণ, আনাড়ি ফ্রেমিংকে এআই জাদুতে স্মার্ট করে তোলা এবং বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয়া ও স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করার সুযোগ মিলবে নতুন ফোনে। এমনকি পানির নিচের ৪কে ভিডিও মান ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো অনুষ্ঠানে।
হিটিং মুক্ত ল্যাগ ফ্রি গেমিংয়ের অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল গেমার আদিব আল ইব্রাহিম।







