দারাজ অ্যাপে ‘চয়েস’

দারাজ অ্যাপে ‘চয়েস’
৩ মার্চ, ২০২৫ ১৮:১৮  
৩ মার্চ, ২০২৫ ২৩:২২  

অনলাইন শপিং অ্যাপ দারাজে যুক্ত হয়েছে সিঙ্গেল-কার্ট ও সিঙ্গেল-ওয়্যারহাউস মডেলের বিশেষ সুবিধা ‘চয়েস’। এর মাধ্যমে এই শপিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা পাবেন উন্নত মানের বাছাইকৃত পণ্য, দ্রুত ডেলিভারি এবং এক্সক্লুসিভ ডিল।

নতুন এই প্ল্যাটফর্মে ৪,০০০-এর বেশি টপ-রেটেড পণ্য থেকে গ্রাহকরা একসঙ্গে একাধিক পণ্য কিনতে পারবেন এবং মাত্র ১-৩ দিনের মধ্যেই দ্রুত ডেলিভারি পাবেন। তিন বা ততোধিক পণ্য কেনাকাটায় মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা। সঙ্গে ৭ দিনের ঝামেলামুক্ত রিটার্ন পলিসি সুবিধাও মিলবে।

এছাড়াও রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ‘ফ্রি গিফট’ফিচার। চার বা ততোধিক পণ্য কিনলে নির্বাচিত পণ্য তালিকা থেকে একটি ফ্রি উপহার নেওয়ার সুযোগ, যা ‘আগে আসলে আগে পাবেন’ভিত্তিতে দেওয়া হচ্ছে। 

শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও ‘চয়েস’থেকে বিশেষ সুবিধা পাবেন। অগ্রাধিকার ভিত্তিক পণ্য প্রচার, সুগঠিত ও দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বিক্রেতারা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। 

এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে ‘চয়েস’চালু করা হয়েছে। এখানে তারা গুণগত পণ্য, সেরা মূল্য ও দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশে ই-কমার্সকে আরও এগিয়ে নিতে চাই।”

দারাজের গ্লোবাল হেড অব চয়েস জিয়াং হান অ্যাডেলা বলেন, “‘চয়েস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতারা সহজে মানসম্মত পণ্য কিনতে পারেন এবং বিক্রেতারা তাদের ব্যবসা বাড়াতে পারেন। এটি সবার জন্যই দীর্ঘমেয়াদি সাফল্য বয়ে আনবে।”