অনলাইনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ওয়াকিটকি, রিপিটার এবং এ সংশ্লিষ্ট অ্যাক্সেসরিসের পসরা বসিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেড করপোরেশন। সরকারি অনুমোদিত ও বৈধ যন্ত্র সরবরাহে প্রতিষ্ঠানটি তাদের
ওয়েবসাইট থেকেই বিক্রি শুরু করেছে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওয়াকিটকি ও রিপিটার, ব্যাটারি, অ্যান্টেনা, হেডসেটও।
এছাড়াও এ সাইট থেকে সেফটি আইটেমের অংশ হিসেবে হেলমেট, গ্লোবস, গগলস, বিশেষ জুতা, বেল্ট, মেটাল ডিটেকটর ইত্যাদিও কেনারও সুযোগ রয়েছে।
সূত্রমতে, অনলাইনে বিক্রি হওয়া ওয়াকিটকি ও রিপিটারের মধ্যে Yanton-245, Yanton-328, Motorola GP-128, Motorola EVX-261, Aircom-379l, Dcom-300Baofeng BF-888S,Aircom AC-245 এবং Aircom AC-379L Plus SBR মডেলগুলো পেশাদার বর্তমানে কাজে ব্যবহৃত হচ্ছে।
কর্তৃপক্ষের দাবি, এগুলো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করে সরল অপারেশন সুবিধাযুক্ত এ ওয়াকিটকিগুলোতে আছে দীর্ঘ রেঞ্জ কভারেজ, যা পুরোদমে উন্মুক্ত স্থানসহ বিভিন্ন স্থানে ব্যবহারউপযোগী। মূলতঃ ইভেন্ট অর্গনাইজার, সিকিউরিটি এজেন্সি, রেস্টুরেন্ট, হাসপাতাল, কারখানা ও নির্মাণ সাইটে এই নিরাপত্তা ডিভাইসগুলো ব্যবহৃত হয়ে থাকে। ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ব্যাটারি যা সারাদিন কাজ চালিয়ে যেতে সক্ষম।