চালু হলো পাঠাও পে
৮ জুলাই, মঙ্গলবার থেকে চালু হলো নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও পে। “Your YOUniverse, Your Way” ট্যাগলাইনে এই সেবা চালু করলো রাইডিং শেয়ারিং সেবা পাঠাও। উদ্বোধনী অফার হিসেবে পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুড-এ সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও বাইক-এ সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা।
সূত্রমতে পাঠাও পে ওয়ালেট ব্যবহার করে এখন থেকে রাইড নেওয়ার পাশাপাশি খাবার অর্ডার করা, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানোর মকো ডিজিটাল লেনদেন করা যাবে। নতুন এই ফিনটেক অ্যাপে থাকা Pay Tag দিয়ে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, Split Pay দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, Group Send Money দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং Auto-Pay দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করা যাবে।
পাঠাও সিইও ফাহিম আহমেদ জানিয়েছেন, এই লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড, এটি Mutual Trust Bank PLC দ্বারা সাপোর্টেড এবং Mastercard পাওয়ার্ড। ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন ব্যবহারকারীর ডেবিট ও ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) বা নগদ থেকে।
জানাগেছে, পাঠাও পে কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে, Starlit Horizon, Purple Haze, এবং Sunshine Beach। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট, NFC Tap & Pay (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত), এবং MTB-এর সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ। Mastercard-এর গ্লোবাল রিচ, রোবাস্ট সিকিউরিটি সুবিধার মাধ্যমে সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলেই এই কার্ড দিয়ে খুব সহজেই দেশে-বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরণের ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে।
পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেছেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যন্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে ।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মাস্টার কার্ডের সঙ্গে সমন্বিত ভাবে সেবাটি চালু করায় এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে দেশে এবং বিদেশে লেনদেন করতে পারবেন গ্রাহক। ওয়ালেটটি ব্যবহার করতে হলে পাঠাও পে অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করতে হবে।
০৮-জুলাই/ডিজিবিটেক/এনডি







