দেশে হোন্ডার নতুন হাইব্রিড ইভি সিটি ই
হোন্ডা গাড়ির লাইনআপে যুক্ত হলো নতুন হাইব্রিড গাড়ি- হোন্ডা সিটি ই:এইচ ইভি। দেশের সড়কে নতুন এই হাইব্রিড ইভিটির হর্স পাওয়া ১৫০০ সিসি। প্রতি লিটারে গাড়িটি ২২-২৫ কিলোমিটার চলবে বলে দাবি করছে হোন্ডা কর্তৃপক্ষ।
অ্যাডভান্স টেকনোলজির ডুয়াল ইলেকট্রিক মোটরের গাড়িটিতে টকিনসন সাইকেল ইঞ্জিন সংযুক্ত আছে। একই সঙ্গে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকায় যতবারই চালক ব্রেক করবেন ততবারই তার গাড়ির ব্যাটারিটি চার্জ হবে। ফলে এটি জ্বালানী সাশ্রয়ী হবে বলে ধরে নেয়া যায়।
গাড়িটির স্টিয়ারিংটি টেলিস্কপিক হওয়ায় চালক সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
এছাড়াও এতে ক্রুজ কন্ট্রোলার থাকায় এক্সেলেরেটর বা ব্রেক ব্যবহার না করেই সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি এর মাইলেজ বাড়াতেও ভূমিকা রাখবে। গাড়িটিতে ম্যানুয়াল হ্যান্ডব্রেক বাদ দিয়ে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক পার্কিং বাটন ব্যবহার করা হয়েছে।
জ্যামে থাকলে গাড়িটি চলবে ইলেকট্রিক মুডে। আর হাইওয়েতে টপ স্পিডে চলবে ইঞ্জিন মুডে।
নতুন গাড়িটির দাম পড়বে ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
সিটি কার হিসেবে সাধারণ কার থেকে গাড়িটির কার্গো স্পেস প্রায় অর্ধেকে নামিয়ে ৩৬০ লিটারে নামিয়ে আনা হয়েছে। সিটের নিচে স্থাপিত হয়েছে হাইব্রিড ব্যাটারি। নতুন গাড়ির সঙ্গে এক্সপেয়ার টায়ার না থাকলেও রয়েছে টায়ার ইনস্টলেশন কিট। য্রাত্রীর মনোরম যাত্রা নিশ্চিত করতে পেছনের সিটের মাঝামাঝি দেয়া হয়েছে রিয়ার এসি ভ্যান। এর নিচেই আছে চার্জিং পোর্টও।
তেজগাঁওয়ের হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেডের শোরুমে ২০ জুন গাড়িটি উন্মোচন করা হয়। ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, ডিএইচএস মোটরসের জেনারেল ম্যানেজার আরমান রশিদ এবং ফারহান সামাদ এবং প্রধান অতিথি, নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাড়িটির উপর একটি উপস্থাপনা এবং অতিথিদের জন্য একটি সিম-রেসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান।







