সবুজ ভবিষ্যতের ক্যাচি এনইভি উদ্যোগ
প্রতি টেস্ট ড্রাইভে গাছ লাগাবে বিওয়াইডি
- • কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমানোর বৈশ্বিক ভিশন বাস্তবায়ন
- • ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসজুড়ে দেশের সব আউটলেটে চলবে এই বিশেষ পরিবেশবান্ধব ক্যাম্পেইন
- • গ্রাহকদের প্রথম গাড়ি চালানোর অভিজ্ঞতাকে প্রত্যক্ষ সমাজসেবামূলক কাজে রূপান্তরের প্রচেষ্টা
টেকসই পরিবহন প্রযুক্তি প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ। "ড্রাইভ টুডে, গ্রো টুমরো" স্লোগানকে সামনে রেখে আজ রবিবার থেকে শুরু হওয়া “বিওয়াইডি গ্রিন ড্রাইভ” শীর্ষক এই পরিবেশবান্ধব ক্যাম্পেইনটি পুরো সেপ্টেম্বর মাসজুড়ে দেশের সকল বিওয়াইডি আউটলেটে পরিচালিত হবে।
ক্যাম্পেইনের কৌশলগত কাঠামো অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত মোট টেস্ট ড্রাইভের সংখ্যা চূড়ান্ত গণনা করে ঠিক সমপরিমাণ গাছ রোপণ করবে প্রতিষ্ঠানটি। পরিবেশ রক্ষায় নিজেদের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ বিওয়াইডির বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর লক্ষ্যমাত্রার সাথে সরাসরি যুক্ত। বিওয়াইডির আধুনিক এনইভি বা ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করার মাধ্যমে দেশের যে কোনো নাগরিক সরাসরি কার্বন ফুটপ্রিন্ট কমানোর এই কার্যক্রমে অংশ নিতে পারবেন।
গ্রিন ড্রাইভের প্রাতিষ্ঠানিক লক্ষ্য ব্যাখ্যা করে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “একজন গ্রাহকের জন্য গাড়ি কেনার অভিজ্ঞতা অনেক সময় টেস্ট ড্রাইভ থেকেই শুরু হয়। আমরা চেয়েছি, সেই প্রথম অভিজ্ঞতার সঙ্গে ভালো কিছু করার সুযোগকে যুক্ত করতে। গ্রিন ড্রাইভ-এর আওতায় প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগানো হবে। ফলে একজনের নেওয়া ছোট্ট একটি পদক্ষেপও বড় একটি উদ্যোগে অবদান রাখবে। আমরা আশা করি, সবার অংশগ্রহণে এ উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”
উদ্যোক্তারা মনে করছেন, পরিবেশবান্ধব যানবাহন প্রযুক্তির প্রসার এবং সবুজ বনায়নের এই যৌথ উদ্যোগ দেশের ই-মোবিলিটি খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
//ডিবিটেক/এএইচসিএ/সিএমপি/এমএনও//





