ইউআইটিএস এর সঙ্গে চুক্তি করলো বাক্কো

ইউআইটিএস এর সঙ্গে চুক্তি করলো বাক্কো
২২ জুন, ২০২৫ ১৬:৫৮  
২২ জুন, ২০২৫ ২০:৫৯  
 বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO)।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে বিপিও এবং আইটি খাতে শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে এবং প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও কর্মজীবন উন্নয়নের লক্ষ্যে ২২ জুন রাজধানীর সেনাপ্রাঙ্গণে এই চুক্তিটি সম্পাদিত হয়। 
ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূইয়া এবং বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 
চুক্তি অনুষ্ঠানে ইউআইটিএস এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ; রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান; এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন। 
অপরদিকে বাক্কোর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. তানজিরুল বাশার এবং পাবলিক রিলেশনস ও পাবলিকেশন সাব-কমিটির চেয়ারম্যান মো. মাহফুজ উল হক চয়ন।