আইডিয়াবাজিতে দামাল ত্রিরত্নের বুশান জয়
টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের অধীন বুশান ইন্টারন্যাশনাল কলেজ। সেখানেই আইডিয়া বাজিতে জাত চিনিয়ে দিলেন বাংলাদেশের ত্রি-রত্নরা। ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশন-২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন থেকে রানার্স আপ সবই পুড়েছেন নিজেদের ঝুলিতে।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের পেছনে ফেলে প্রথম ধাপে ১৭ দলের মধ্যে জায়গা করে নেয় তারা। ফাইনালে ৭ দলের মধ্যে কেনো বিদেশীকে পাত্তা দেয়নি তারা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২২ মে। ২৬ মে তারা জানতে পারেন ফাইনালে নেপাল, উজবেকস্তান, আফ্রিকার প্রতিযোগীদের কুপোকাত করে জয়ী হয়েছেন লালা-সবুজের ভাই-ব্রেদাররাই। ২৭ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইন্টারন্যাশনাল ইনোভেশন আইডিয়া কম্পিটিশনের আয়োজক বুশান ইন্টারন্যাশনাল কলেজের অধ্যাপক বায়ং ইক জং। পুরস্কার হিসেবে চ্যম্পিয়ন নেক্সাস দল পেয়েছেন সম্মাননার পাশাপাশি ৫ লাখ কোরিয়ান ওন ।
প্রতিযোগিতায় প্রথম বর্ষে থাকতেই নিজেদের জাত চিনিয়ে দিলেন বাংলাদেশে দামাল আইডিয়াবাজ দলের সদস্যরা হলেন টংমিয়ং বিশ্ববিদ্যালয়ের কালচার অ্যান্ড ডিজাইন ম্যানেজমেন্ট বিভাদের শিক্ষার্থী নাহিদ হাসান (টিম রিপ্রেজেন্টেটিভ), গ্লোবাল বিজনেসের ছাত্র আল আমিন এবং টেক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন বিভাগের শিক্ষার্থী সোলায়মান সাগর। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। কেবল তিন মাস হলো কোরিয়ায় গেছেন। এরই মধ্যে কীভাবে এমন বাজিমাত করলেন জানতে চাইলে ডিজিবাংলাটেক.নিউজকে বাংলা নেক্সাসের টিম রিপ্রেজেন্টেটিভ নাহিদ হাসান বলেন, দক্ষিণ কোরিয়ায় অনেক ইন্টারন্যাশনাল শিক্ষার্থী কোরিয়ান ভাষা না জানার কারণে জব ক্রাইসিসে পড়ে। তাদের জন্যই আমরা ‘জাবায়ো’ নামের একটি অ্যাপের ড্যেমু দেখিয়েছি। এই অ্যাপটি নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে জব খুঁজতে পারবে, জব শেয়ার করতে পারবে, পুরস্কার পাবে। এই যেমন কেউ অ্যাপে জব পোস্ট করলে ৮০ শতাংশ এবং ২০ শতাংশ রেভিনিউ পাবে অ্যাপ ডেভেলপার। এখানে পার্ট টাইম, ফুলটাইম সব ধরনের জবের অপশন রয়েছে। এমনকি ইন্টার্নশিপ ও ছোট ব্যবসার দিকেও আগাতে পারবে।
চ্যাম্পিয়ন হওয়ার উৎফুল্ল এই দলনেতা বললেন, " সবচেয়ে আগে আমি আমার প্রিয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই অর্জন শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটা আমাদের প্রিয় দেশ বাংলাদেশের জন্য। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই প্রতিযোগিতার ফাইনালে থাকা ৩টি টিমই ছিল বাংলাদেশি, যা আমাদের জন্য বিশাল গর্বের। আমরা দেশের সব মানুষের কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও বাংলাদেশকে আরও বড় পরিসরে বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা আশা করি আপনারা আমাদের এই এচিভমেন্টটি কভার করবেন, যাতে দেশের বাইরে পড়াশোনা করা সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা অনুপ্রেরণা পায় এবং বাংলাদেশ আন্তর্জাতিক মানচিত্রে এক নতুন উচ্চতায় পৌঁছায়। “
মঙ্গলবার (২৭ মে) বুশান ইন্টারন্যাশনাল কলেজের অফিসিয়াল ফেসবুক প্রতিযোগিতার বিজয়ীদের ছবি প্রকাশ করা হয়। সেখান থেকে প্রকাশিত ফলে দেখা গেছে, বাংলাদেশে অপর দুই বিজয়ী দলগুলো হলো- এভারগ্রিন এবং সাইন্যাপস স্কোয়াড। এভারগ্রিন দলের সদস্যরা হলেন- গ্লোবাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রিফাত ইসতিয়াক আহমাদ, ইকবাল ওমায়ের বিন এবং রিফাত জাহিদ হাসান। আর সাইন্যাপস স্কোয়াড সদস্যরা হলেন-মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জামান ইবনে ফাইয়েজ এবং ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইউম, তুহিন মোঃ ফয়জুল ইসলাম এবং শিমুল মোঃ কবির হোসেন মজুমদার।







