সিলেটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রযুক্তি বদলে দিয়েছে সাংবাদিকতার ধরণ। অনলাইনে ছডিয়ে পড়া কিংবা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এখন চ্যালেঞ্জের হয়ে পড়েছে। তাৎক্ষণিক সাংবাদের জন্য অনলাইন হয়ে উঠেছে খবরের আধার। এমন পরিস্থিতে পেশাগত উৎকর্ষ ও মানবিক দায়িত্ববোধকে কেন্দ্র করে১২ জুলাই (শনিবার) সিলেটে উন্মোচিত হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের (এমজেএস) লোগো। লোগে উন্মোচনের পর অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় টোগ্রাফি, ভিডিওগ্রাফি ও টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ নেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম। কর্মশালার শুরুতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডিসেন্ট ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ইলেকনিক মিডিয়া জার্নালি অ্যাসোসিয়েশন (ইমজা) সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, এখন টিভির ক্যামেরাপারসন অনিল পাল এবং প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
প্রশিক্ষণের সমাপনীতে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূবর্ণা হামিদ।
অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক এমএ হান্নান,আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এবং দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দোহা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির ১ম সদস্য ড.মো.এনামুল হক চৌধুরী।কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী এবং উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি।
প্রসঙ্গত, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজিত এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সংগৃহীত তহবিল সম্পূর্ণভাবে ব্যয় করা হবে সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায়।







