টেক্সাসে অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই বাধ্যতামূলক হতে যাচ্ছে

টেক্সাসে অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই বাধ্যতামূলক হতে যাচ্ছে
২৭ মে, ২০২৫ ১৪:৩৭  
২৭ মে, ২০২৫ ১৮:২৪  

টেক্সাসে অ্যাপ স্টোরে বয়স যাচাইয়ের বিল আইনে পরিণত হওয়ার পথে রয়েছে। 'সেনেট বিল ২৪২০' অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড বা ইন-অ্যাপ কেনাকাটার জন্য অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। খবর রয়টার্স।

বিলটি টেক্সাসের সিনেট ও হাউজে সুপার-মেজরিটি পেয়ে এখন গভর্নর গ্রেগ অ্যাবটের স্বাক্ষরের অপেক্ষায়।

অ্যাপল ও গুগল এই বিলের বিরোধিতা করেছে, কারণ এতে সব ধরনের অ্যাপে বয়স তথ্য শেয়ারের বাধ্যবাধকতা রয়েছে। তাদের দাবি, এমন নিয়ম সাধারণ অ্যাপ ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষুণ্ণ করবে। তবে মেটা এই দায়িত্ব অ্যাপ স্টোরের উপরই দিতে চায়।

ডিজিটাল চাইল্ডহুড অ্যালায়েন্সের মতে, শিশুদের নিরাপত্তার জন্য এই ধরনের আইন প্রয়োজনীয়, কারণ প্রযুক্তি কোম্পানিগুলোর স্ব-নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে।

ডিবিটেক/বিএমটি