দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ
প্রায় দুই দশকের দীর্ঘ যাত্রার পর বন্ধ হচ্ছে ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম স্কাইপ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির অফিসিয়াক এক্স একাউন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়, একসময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ মে মাস থেকে আর ব্যহারযোগ্য থাকবে না।
পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০০৩ এ যাত্রা শুরু করা স্কাইপ সে সময়ে মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। তবে ব্যবহারকারীরা এই মাধ্যমটি আর অল্প কিছুদিন ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফট ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনেছিল। যা তখন মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল। পরবর্তীতে তারা স্কাইপকে তাদের মোবাইল ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত করে।







