‘ট্রলিং নেটওয়ার্ক টুইটার, মৃতদেহ লুকানোর উপযুক্ত জায়গা গুগল’

৩ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:২৬  
মাইক্রো ব্লগ টুইটার ও সার্চ ইঞ্জিন গুগলকে ‘ট্রলিং নেটওয়ার্ক’ বলে আখ্যা দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। দুটি প্ল্যাটফর্মেই ভুয়া বটের মাধ্যমে ‘‘জালিয়াতি অনেক বেড়েছে’ বলে অভিযোগ করেছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ করেছেন টেসলা প্রধান। গুগল বিষয়ক অভিযোগে তিনি বলেছেন, “গুগল এখনও আমাদের ‘বিএস/স্ক্যাম’ পেজ দেখায়, মাত্র কয়েকটি ক্লিকেই চলে আসে ওগুলো।” “কারো মৃতদেহক লুকানোর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গাটি হলো গুগল সার্চ ফলাফলের দ্বিতীয় পেজ” বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে টুইটার নিয়ে লিখেছেন, “দেখামাত্র রিপোর্ট করুন। টুইটারের ট্রল/বট নেটওয়ার্ক ভয়ানক সমস্যায় পরিণত হয়েছে যা মানুষের মতামতে প্রভাব ফেলছে এবং মানুষের জন্য ক্ষতি বয়ে আনছে।” এছাড়া এক অনুসারির টুইটের প্রতিউত্তরে তিনি লিখেছেন, “টুইটারে ক্রিপ্টো জালিয়াতির মাত্রা নতুন মাত্রায় পৌঁছে গেছে। এটি মোটেই ভালো কিছু নয়।” মাস্কের টুইটগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার টুইটের জবাবে অনেকেই মাস্ককে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু করার পরামর্শ দিয়েছেন।