সম্ভব না কে সম্ভাবনায় রূাপান্তর করেছেন বঙ্গবন্ধু ও তার কন্যা : পলক
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সম্ভব না’ কে ‘সম্ভাবনায়’ রূপান্তর করেছেন উল্লেখ করেছেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর সেই পথ ধরেই তরুণদের সঙ্গে নিয়ে চলমান দেশ ও রাষ্ট্র বিরোধী সাইবার যুদ্ধ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আর সৃজনশীল ও উদ্ভাবনী আত্মবিশ্বাসী মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এজন্য অল্পদিনের মধ্যেই অল্পদিনের মধ্যেই একটি ‘কনটেন্ট প্রতিযোগিতা’ আয়োজনের ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সুশিক্ষায় স্বপ্নবুননের প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার আয়োজিত ১০০ পর্বের অনলাইন কুইজ প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
এসময় ড্রিম ডিভাইজার প্রতিষ্ঠাতা গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-প্রতিষ্ঠাতা সাকিবুল হাসান সাকিব, শাহীদ শাওনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির সদস্যরা সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিতিদের বঙ্গবন্ধুর রোজ নামচা,আমার দেখা নয়া চীন বই পড়ে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায়েই নয় ব্যক্তিগত জীবনেও বঙ্গবন্ধুর আদর্শ লালনের পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে তাদেরকে স্কুল অব ফিউচারে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকেই আউটসোর্সিং করে লক্ষাধিক টাকা আয়ে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুপরামর্শ ও দিক নির্দেশনা না থকলে অতিমারিতে এতো দ্রুতো আমরা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারতাম না।