যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ৭ চীনা সুপারকম্পিউটার প্রতিষ্ঠান
চীনা প্রযুক্তিকে থমকে দিতে ধারাবাহিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হুয়াওয়ে, ডিজেআইসহ উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির পর এবার যুক্তরাষ্ট্রের কালো তালিকায় যুক্ত হয়েছে ৭ চীনা সুপারকম্পিউটার প্রতিষ্ঠান। খবর এনগ্যাজেট।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, কালো তালিকায় ৭টি সুপারকম্পিউটার কোম্পানি ও সংস্থাকে যুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি যন্ত্রাংশ সরবরাহ ও ব্যবসা করতে পারবে না। এসব প্রতিষ্ঠান সামরিক বাহিনীর আধুনিকায়ন উদ্যোগ, নিউক্লিয়ার হাতিয়ার এবং হাইপারসনিক প্রযুক্তিতে বিশৃংঙ্খলা করতে এসব প্রতিষ্ঠান সুপারকম্পিউটার তৈরি করে থাকে বলে জানিয়েছেন আমেরিকান কর্মকর্তারা।
কালো তালিকায় যুক্ত হওয়ার কোম্পানির মধ্যে রয়েছে সানওয়ে, সাংহাই হাই-পারফরমেন্স ইন্টিগ্রেটেড সার্কিট ডিভাইন সেন্টার ও তিয়ানজিন পাইটিয়াম ইনফরমেশন টেকনোলজি। এছাড়া রয়েছে জিনান, শেনজেন, উক্সি ও ঝেংঝো এর সুপারকম্পিউটার সেন্টার।
চীন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যদিও দেশটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির প্রতি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনে নজর দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের কালো তালিকা সেক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে।
ডিবিটেক/বিএমটি