ব্র্যান্ড ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ডে অল ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন!
ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এবার বৈধ চ্যানেলে দেশের বাজারে এলো নতুন অল ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন “বয়ামাইক”। তারহীন প্রযুক্তির এই মাইক্রোফোনটির ট্রান্সমিশন রেঞ্জ ২০০ মিটার পর্যন্ত। বয়া বাংলাদেশ এর অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে প্রযুক্তি পণ্য বিপনন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এই মাইক্রোফোনে দিচ্ছে ২ বছরের অথরাইজড ব্র্যান্ড ওয়ারেন্টি।
ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৮ জিবি ইন্টারনাল অন বোর্ড মেমোরি যাতে ১৫ ঘণ্টা পর্যন্ত রেকর্ডিং সম্ভব। এছাড়াও একবার চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত রেকর্ডিং করা যাবে। অধিকন্তু এর চার্জিং কেসটি এক্ষেত্রে অতিরিক্ত শুবিধা দেবে।
ডুয়াল ট্রান্সমিটার এবং একটি ওলেড ডিসপ্লের রিসিভার সহ এই মাইক্রোফোনের সাথেই দেওয়া থাকছে ইউএসবি টাইপ-সি, ইউএসবি লাইটনিং এডাপ্টার এবং ৩.৫ মিমি. এর টিআরএস কানেক্টর কেবল। যার সাহায্যে মাইক্রোফোনটি কে ব্যাবহার করা যায় যেকোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরার মতো যেকোনো ডিভাইসেই।
এর ৩.৫ মিমি এর টিআরএস ডিভাইসটি ৪৮কিলোহার্জ/২৪বিট রেজুলেশনে রেকর্ডিং স্টুডিওর মত ক্লিয়ার সাউন্ড প্রদান করতে সক্ষম। এই ডিভাইসটির বিশেষ নয়েজ কান্সেলেশন ফিচার এটিকে আরও ক্লিয়ার অডিও অউটপুট নিশ্চিত করে।
মাইক্রোফোন টির সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৯৯৯ টাকা।





