বিআইজেএফ নতুন সভাপতি হিটলার, ফের সাধারণ সম্পাদক সাব্বিন

২০ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪২  

 বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের নিবন্ধিত পেশাদার সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটিতে এবার সভাপতি হয়েছেন ইনফোটেক ইনসাইটের সম্পাদক হিটলার এ হালিম  (৪২)। ভোটে আবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের হেড অব অনলাইন সাব্বিন হাসান ( ৩৯)। আগামী সোমবার বিকেল চারটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

প্রাথমিক ফল অনযায়ী আইজেএফ ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে মাসিক কম্পিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এনামুল হক (৪৭), ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনে কর্মরত তৌহিদুল ইসলাম তুষার (৪৫) সাংগঠনিক সম্পাদক, টেকসংবাদ সম্পাদক মাহবুবুর রহমান (২৫) প্রকাশনা ও গবেষণা সম্পাদক এবং বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজটেক২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী সদস্য হয়েছেন মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার (৬১)। তার সঙ্গে দৈনিক ডিজিটাল সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মো. এনামুল করিম (৪০)।

শুক্রাবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ৬৭ ভোটারের মাধ্যে ৬৩ জন ভোট দিয়েছেন। কোনো ব্যালট বাতিল হয়নি। প্রধান নির্বাচন কমিশনরা হিসেবে আইএসপিএবি'র প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ইকবাল। সঙ্গী ছিলেন দৈনিক প্রথম আলো’র প্রযুক্তি সংবাদ ও ব্যবসায় ভিত্তিক ক্রোড় পত্রের সমন্বয়ক পল্লব মোহাইমেন ও দৈনিক সারবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্যনিউজ ডটকমের সম্পাদক মেহেদি হাসান ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল।

https://digibanglatech.news/organization/bijf/149280/?swcfpc=1