নলেজ পার্ক কুমিল্লার সন্তানদের প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাবে : অর্থমন্ত্রী
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে কুমিল্লার লালমাইয়ের দত্তপুরে হচ্ছে “নলেজ পার্ক”। শনিবার পার্কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন, ‘এ নলেজ পার্কের মাধ্যমে সমগ্র কুমিল্লার ছেলে-মেয়েরা প্রযুক্তির ক্ষেত্র এগিয়ে যাবে। আমরা সবাই মিলে কুমিল্লাকে এগিয়ে নেবো।’
অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫ তম অবস্থানে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় অর্থনৈতিক সূচকে আমরা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে খুঁজেও পাওয়া যেত না- সেই বাংলাদেশকে সারা বিশ্ব এখন একটি অসাধারণ বিপ্লবী দেশ বলে চিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সাল থেকে এই ১৪ বছরে বাংলাদেশের এই আমূল পরিবর্তন এসেছে।
এসময় তিনি আল্লাহর খুশীর জন্য ভালো কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, আপনারা অনুগ্রহকরে আত্ময়স্বজন ও পাড়া প্রতিবেশীদের সাহায্য করবেন। নিজে পেট ভরে খেলেেই হবে না। প্রয়োজনে আমিও আমপনাদের সঙ্গী হবো। বেশি বেশি সৎ কাজ করবেন। সন্তানদের মানুষ করবেন। আমি আপনাদের সহায্য সহযোগিতা নিয়েই আমি পড়ালেখা করেছি। আপনারা আবারো ভালো কাজ করবেন।







