ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে অনলাইন কর্মশালা

১৭ আগষ্ট, ২০২০ ২২:১৮  
ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম ও পরিবেশ বিষয়ক ওয়েব পোর্টাল বিডি এনভায়রনমেন্টের যৌথ উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে একটি অনলাইন কর্মশালা আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় নাগরিক সাংবাদিকতা এবং এর আদ্যোপান্ত নিয়ে এই আয়োজন। পরিবেশ কিংবা নাগরিক সাংবাদিকতা করতে আগ্রহী যেকেউ এই কর্মশালায় অংশগ্রহন করতে পারবে। আগামী ২৮ আগস্ট (শুক্রবার), ৭:৩০ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে এবং নিবন্ধন করতে ভিজিট করতে হবে - bdenvironment.com/workshop কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ ও রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন। কর্মশালাটি পরিচালনা করবেন বিডি এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলম। এই আয়োজনে কৌশলগত পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অনলাইন গনমাধ্যম দেশ সমাচার। এই বিষয়ে করবেন বিডি এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলম বলেন যেকোন সমস্যা, প্রতিকার কিংবা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে সর্বদা গনমাধ্যম একধাপ এগিয়ে থাকে। মুক্ত গনমাধ্যের চর্চাই পারে দেশ ও দেশের পরিবেশকে রক্ষা করতে। যাতে করে দেশের নাগরিকরা নাগরিক সাংবাদিকতায় আসে এবং পরিবেশসহ অন্যান্য বিষয়গুলো