নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী […] The post নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাথী সাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, নিহত হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১) উত্তরা পশ্চিম থানাধীন জামিয়াছিন ইসলামিয়া মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গত ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম।
পরে ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।
The post নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





