চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ‘মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ […] The post চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ‘মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দু’টি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।’
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
The post চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





