গোপালগঞ্জে আনসারদের খাবার ‘ছিনিয়ে নেয়’ দুর্বৃত্তরা, চালায় অপপ্রচার
ঢাকা: গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার সিভিল স্টাফকে জিম্মি করে ও ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ […] The post গোপালগঞ্জে আনসারদের খাবার ‘ছিনিয়ে নেয়’ দুর্বৃত্তরা, চালায় অপপ্রচার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার সিভিল স্টাফকে জিম্মি করে ও ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা নিন্দনীয় বটে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনেরও অনুরোধ করে আনসার বাহিনী।
The post গোপালগঞ্জে আনসারদের খাবার ‘ছিনিয়ে নেয়’ দুর্বৃত্তরা, চালায় অপপ্রচার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





