ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ঢাকা: ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। স্থলভাগে উঠে আসার পর বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের অভ্যন্তরে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ২২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে […] The post ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’
২০ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। স্থলভাগে উঠে আসার পর বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের অভ্যন্তরে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ২২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় এখনো গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে পূর্বের ন্যায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাতের শঙ্কা কেটে যাওয়ায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘূর্ণিঝড় নিয়ে এ সিরিজে আর কোনো বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি প্রচার করা হবে না। তবে সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

The post ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.