ছাত্র সমাজের ব্যানারে মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগ 

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নামে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। তার পক্ষে প্রেস রিলিজ পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল […] The post ছাত্র সমাজের ব্যানারে মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগ  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ছাত্র সমাজের ব্যানারে মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগ 
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নামে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। তার পক্ষে প্রেস রিলিজ পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

২০২৪-এ গণঅভ্যুত্থানের পর কিছু সুবিধাভোগী লোক প্রতিষ্ঠানটি জবরদখল, মার্কেটের অর্থ আত্মসাৎ করে আসছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৮৮ সালে গণপূর্ত থেকে বরাদ্দকৃত ১৬ কাঠা জমির উপরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় মিরেপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন নির্মিণ করেন। শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। শুরু থেকে সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তার মৃত্যুর পর তার স্ত্রী রুনু আক্তারকে সভাপতি করা হয়। তিনিও বিএনপির সাবেক দুইবারের কমিশনার।

আনোয়ারা খাতুন বলেন, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। কিন্তু ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালে বেলা ১১টায় একদল সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হয়। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের উপরে হামলা, মারধর, গালাগাল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেয়।

তিনি বলেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন ‘সম্মানিত সদস্য’কে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিদ্যালয়টির ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভাড়ার টাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রুনু আক্তার। তিনি বলেন, অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করা হয়। এছাড়া স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভবনের ছাদে আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

রুনু আক্তার বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সম্মানিত সদস্যদের হুমকি-দমকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সদস্যরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকান্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করার জন্য গেলেও কোন সহযোগীতা পাওয়া যায়নি। এবিষয়ে যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সভাপতি রুনুসহ অন্যন্য সদস্যরা যোগাযোগ করলে- দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন দখলের বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী সদস্যদের ব্যানারে দখল করা বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার হাসবেন্ড কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি৷ ওয়ারিশ হলে স্থায়ী সদস্যের প্রয়োজন হয় না।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের স্থায়ী সদস্য ৪৮ জনের মাধ্যে আনোয়ার হোসেন, লিয়কত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবল হোসেন, সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।

The post ছাত্র সমাজের ব্যানারে মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগ  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.