শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান […] The post শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





